Skip to main content

ঐতিহাসিক ইরফান হাবিব

ইরফান হাবিব মার্কসবাদী ঐতিহাসিক হিসাবে বিশ্ববন্দিত। কিন্তু এই অভিধা ঐতিহাসিক ইরফান হাবিবের ইতিহাস চর্চার মৌলিকত্ব ও অভিনবত্বের সম্পূর্ণ ব্যাখ্যা দেয়না। মার্কসবাদ ও সমাজতন্ত্রে বিশ্বাসী এই মানুষটি মার্কসবাদী ইতিহাস চর্চার ক্ষেত্রে যে বলিষ্ঠতা ও মৌলিকত্ব প্রদর্শন করেছেন, তাতে ভারত-ইতিহাস চর্চায় নিয়ে এলো এক অভাবনীয় মাত্রা। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের ভারতবর্ষের ইতিহাসের প্রায় সব ক্ষেত্রেই তার অনুসন্ধানী দৃষ্টি পড়েছে। তার বস্তুনিষ্ঠ, তথ্যসমৃদ্ধ, বিশ্লেষণের আলোয় মধ্যযুগের ভারত স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। এ বিষয়ে তার পিতা বিখ্যাত ঐতিহাসিক মহম্মদ হাবিবকেও ছাড়িয়ে গেছেন বলে মনে হয়। তার The Agraian System of Mughal India ক্লাসিক পর্যায়ের ইতিহাস চর্চা। তিনি ১৯৩১ সালে উদারপন্থী মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মাত্র বাইশ বছর বয়সে ইতিহাস বিভাগের লেকচারার পদে যোগ দেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পদ থেকে ১৯৯২ সালে অবসর নেন। এখনো তিনি ভারতব্যাপী গবেষকদের প্রেরণাদাতা ও সঠিক পথের দিশারী। তার নিজস্ব গবেষণা-গ্রন্থ, সম্পাদিত-গ্রন্থ এবং প্রবন্ধ কেবল সংখ্যার দিক থেকেই নয়, বিষয় বৈচিত্র্যে, গভীরতায় এবং মার্কসীয় ব্যাখ্যার অনন্যতায় অসাধারণ। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম: An Atlas of the Mughal Empire india, 1982 & 1983; Caste and Money in Indian History, 1988; Essays in Indian History : Towards a Marxist Participation, 1995; Peasent and Artisan Resistance in Mughal India (Sixteenth and Seventeenth Centuries), 1984.

Comments

Popular posts from this blog

কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসে শর্ট প্রশ্ন

১   ) হিট্রো - গ্রাফি   কথার   অর্থ   কি                                                                         উত্তরঃইতিহাস   চর্চা ২ )  ইতিহাসের   জনক কাকে বলে                                                                        উত্তরঃহেরোডোটাস ...

আদি সমাজতন্ত্র বাদী বা কাল্পনিক সমাজতন্ত্র লেখক- সুমন্ত ঘোষ

সমাজতন্ত্রবাদ একটি বিশেষ অর্থনৈতিক মতবাদ শিল্প বিপ্লবের প্রসারের সাথে সাথে বিভিন্ন দেশে কয়েকজন খ্যাতনামা সমাজতান্ত্রিক এর আবির্ভাব হয় । এই সমস্ত সমাজতান্ত্রিক কল্পনা করেছিলেন এমন এক সমাজ ব্যবস্থার যেখানে সকলেই নিজ নিজ যোগ্যতা অনুসারে কাজ করবে এবং সকলের শ্রম থেকে পাওয়া আয় সকলের মধ্যে ন্যায্যভাবে বন্টন করা হবে। মূলত এই মতবাদ প্রচলিত গণতন্ত্রবাদের মূলে কুঠারাঘাত করে যৌথ বা সামাজিক নিয়ন্ত্রণ এর ভিত্তিতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার পথ নির্দেশ করে সেটাই সমাজতন্ত্রবাদ । সমাজতন্ত্রবাদীদের মধ্যে তত্ত্বগত মতভেদ আছে। মাক্স পূর্ববর্তী সমাজতন্ত্রবাদীদের আদি সমাজতন্ত্র বাদী বলা হয়। যাদের utopian বা অবাস্তব আদর্শবাদী বলে আখ্যায়িত করেছেন। এই আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে একজন ছিলেন ইংল্যান্ডের রবার্ট ওয়েন। প্রথম জীবনে তিনি ছিলেন ম্যানচেস্টারের একটি কাপড়ের কলের ম্যানেজার। ম্যানেজার হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন। কিন্তু factory প্রথার যাবতীয় কুফল দেখে তিনি শ্রমিকশ্রেণীর উন্নতি সাধনে তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেন। নিউ ল্যানার্কে একটি আদর্শ শিল্পনগর স্থাপন করে শ্রমিক সাধারণের সর্বপ্রক...

সাব-অল্টার্ন স্টাডিজ ~অতীত-বর্তমান [লেখক: মিল্টন বিশ্বাস]

সাব-অল্টার্ন স্টাডিজ গোষ্ঠীর ইতিহাস গবেষণার কাজ শুরু হয়েছিল ১৯৮২ খ্রিস্টাব্দে। ২০১২ সালে এ গোষ্ঠীর প্রকাশনা প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ‘সাব-অল্টার্ন স্টাডিজ’ আর বের হবে না। তিন দশক ধরে কাজ করার পর এ গোষ্ঠীর কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া উচিত মনে করেছেন প্রধান তাত্ত্বিকরা। প্রত্যেকে এখন তাঁদের নিজের মতো করে কাজ করছেন। নিম্নবর্গের ইতিহাসচর্চায় সাহিত্য, দর্শন, ন্যায়শাস্ত্র, ধর্ম, বর্ণ ও বিভিন্ন প্রতিষ্ঠান সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অর্থাত্ নিম্নবর্গের ইতিহাস কোনো একক অথবা পৃথক জ্ঞানকাণ্ড নয়। বিশ্বব্যাপী এ জ্ঞানকাণ্ডের প্রভাব এখনো বহাল। ল্যাটিন আমেরিকাতে সাব-অল্টার্ন স্টাডিজ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। সেখানে সাব-অল্টার্ন স্টাডিজ আলাদা গোষ্ঠী হিসেবে চিহ্নিত। জাপানেও বেশ কিছু আলোচনা হয়েছে। ইংরেজি ভাষায় বেশিরভাগ গ্রন্থ প্রকাশিত হওয়ায় ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়াতে এ গোষ্ঠীর লেখকদের নাম প্রায়ই উচ্চারিত হয়ে থাকে। মূলত দক্ষিণ এশিয়ার ইতিহাসতত্ত্ব বিশ্বজয় করেছে ‘সাব-অল্টার্ন স্টাডিজ’ প্রকাশনার মধ্য দিয়ে। নিম্নবর্গের ইতিহাস চর্চার এই গবেষণা-প্রকাশনার ইতিহাস বলার আগে এ গোষ্ঠী কর্তৃক ব্যবহূত ‘...