Skip to main content

লেখা পাঠান

"ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা" নামক ব্লগ পত্রিকার গতি বৃদ্ধির জন্য লেখা নেওয়া শুরু হয়ে গেছে। প্রতি ৬ মাস অন্তর অন্তর নতুন লেখা যোগ করা হবে। আগামী ১ জানুয়ারি ২০১৯ থেকে নিয়মিতভাবে এই ব্লগ পত্রিকার যাত্রা শুরু হবে। তাই দ্রুত লেখা পাঠান। আমাদের পত্রিকার ওয়েবসাইট: itihasoitihasik.blogspot.in


লেখা পাঠানোর এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম:

১) UNICODE  ফন্টে লিখে সেটা  word  ( .docx  )  ফাইল হিসেবে পাঠাতে হবে বা লেখাটি ইমেলে পেস্ট বা কম্পোজ করেও পাঠাতে পারেন। দয়া করে পিডিএফ বা ইমেজ ফাইলের মাধ্যমে লেখা পাঠাবেন না। লেখা পাঠান এই ঠিকানায় :- itihasoitihasik@gmail.com

২)  লেখা, ছবি অপ্রকাশিত ও মৌলিক হওয়া চাই। ইন্টারনেটে প্রকাশিত লেখা পাঠাবেন না।

৩) কপিরাইট লঙ্ঘন করে কোনও লেখা পাঠাবেন না। কোনও লেখার কপিরাইট সংক্রান্ত দায়িত্ব "ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা" নেবে না।

৪) সবাই লেখা পাঠাতে পারেন, তবে মনোনয়নের ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।

৫) লেখা পাঠানোর ৩মাসের মধ্যে উত্তর না পেলে লেখাটি মনোনীত হয়নি ধরে নিতে পারেন।

৬) লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।

৭) প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, "ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা"-র কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।

৮) লেখার মান বিচারে বানানের শুদ্ধতাও দেখা হবে।   ব্লগ পত্রিকা-এ আমরা আকাদেমি বানান অভিধান ব্যবহার করি।

৯) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন--তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।

১০) লেখা পাঠালে লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে।

আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ। কোনো রকম জিজ্ঞাসা বা সাহায্যের জন্য ইমেল করুন এই ঠিকানায়- itihasoitihasik@gmail.com

Comments

  1. আমি আজ পাঁচ বছর ধরে কবিতা লেখা শুরু করেছি কিন্তু আমার কোনো কবিতাই এখনও প্রকাশিত হয়নি ।তাই আমার কবিতা কি প্রকাশ করা সম্ভব ।আমার বয়স 19

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আদি সমাজতন্ত্র বাদী বা কাল্পনিক সমাজতন্ত্র লেখক- সুমন্ত ঘোষ

সমাজতন্ত্রবাদ একটি বিশেষ অর্থনৈতিক মতবাদ শিল্প বিপ্লবের প্রসারের সাথে সাথে বিভিন্ন দেশে কয়েকজন খ্যাতনামা সমাজতান্ত্রিক এর আবির্ভাব হয় । এই সমস্ত সমাজতান্ত্রিক কল্পনা করেছিলেন এমন এক সমাজ ব্যবস্থার যেখানে সকলেই নিজ নিজ যোগ্যতা অনুসারে কাজ করবে এবং সকলের শ্রম থেকে পাওয়া আয় সকলের মধ্যে ন্যায্যভাবে বন্টন করা হবে। মূলত এই মতবাদ প্রচলিত গণতন্ত্রবাদের মূলে কুঠারাঘাত করে যৌথ বা সামাজিক নিয়ন্ত্রণ এর ভিত্তিতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার পথ নির্দেশ করে সেটাই সমাজতন্ত্রবাদ । সমাজতন্ত্রবাদীদের মধ্যে তত্ত্বগত মতভেদ আছে। মাক্স পূর্ববর্তী সমাজতন্ত্রবাদীদের আদি সমাজতন্ত্র বাদী বলা হয়। যাদের utopian বা অবাস্তব আদর্শবাদী বলে আখ্যায়িত করেছেন। এই আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে একজন ছিলেন ইংল্যান্ডের রবার্ট ওয়েন। প্রথম জীবনে তিনি ছিলেন ম্যানচেস্টারের একটি কাপড়ের কলের ম্যানেজার। ম্যানেজার হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন। কিন্তু factory প্রথার যাবতীয় কুফল দেখে তিনি শ্রমিকশ্রেণীর উন্নতি সাধনে তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেন। নিউ ল্যানার্কে একটি আদর্শ শিল্পনগর স্থাপন করে শ্রমিক সাধারণের সর্বপ্রক...

কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসে শর্ট প্রশ্ন

১   ) হিট্রো - গ্রাফি   কথার   অর্থ   কি                                                                         উত্তরঃইতিহাস   চর্চা ২ )  ইতিহাসের   জনক কাকে বলে                                                                        উত্তরঃহেরোডোটাস ...

কলকাতা দাঙ্গা বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস (The Great Calcutta Killing বা Direct Action Day). লেখক: সুরঞ্জন দাস

কলকাতা দাঙ্গা, ১৯৪৬  : ১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতায় সংঘটিত একটি ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ। এ সহিংসতা ভারতের হিন্দু ও মুসলমান দুটি বৃহৎ সম্প্রদায়ের মধ্যে বিরাজমান ঘৃণা ও অবিশ্বাস থেকে সৃষ্টি হয়েছিল। মুসলিম লীগের পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়ে ১৯৪৬ সালের ১৬ আগস্টকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসেবে নির্বাচিত করা হয়। উপমহাদেশের সর্বত্র মুসলমানগণ ওই দিন সকল কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, হিন্দু জনমত পাকিস্তান-বিরোধী শ্লোগানকে কেন্দ্র করে সুসংগঠিত হতে থাকে। বাংলার কংগ্রেস নেতৃবৃন্দ তেমন একটা হিন্দু সাম্প্রদায়িক ছিলেন না। কিন্তু যেহেতু দলের অধিকাংশ সমর্থক ছিল হিন্দু, তাই কংগ্রেস সদস্যদের একটি অংশ পাকিস্তান আন্দোলনকে আসন্ন বিপদ হিসেবে উপলব্ধি করে হিন্দুদের একাত্মতা বিষয়ে প্রবল অনুভূতি প্রকাশ করার প্রয়াস পায়। তাদের প্রচারণা নিঃসন্দেহে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের বিরুদ্ধে হিন্দুদের চেতনাকে প্রজ্বলিত করেছিল। বিশেষত লীগ মন্ত্রিসভা ক্ষমতায় থাকার কারণে ওই দিবস বাংলায় সফল হওয়ার সম্ভাবনা ছিল। ১৬ আগষ্ট ভোরে উত্তেজনা শুরু হয় যখন লীগের স্বেচ্ছাসেবকেরা উত্তর কলকাত...