Skip to main content

Posts

ইতিহাসে গুগল(Google)

ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন গুগল (Google) সম্পর্কে কম বেশি জানেন না তা তো হবার নয় ৷ হয়তো এই আর্টিকেলটি পড়তেও আপনি গুগল করেই এসেছেন ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাতে তাঁদের গবেষণা প্রকল্প হিসেবে গুগলের যাত্রা শুরু হয়েছিল ৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের কার্যক্রম শুরু হয়েছিল দুই প্রতিষ্ঠাতার অপর একজন বন্ধুর গ্যারেজ থেকে ৷ প্রতিনিয়ত এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে যাচ্ছি আমরা তথ্য খোঁজা থেকে শুরু করে নানা ধরনের কাজে ৷ আজকে আমরা জানব সেই গুগল সম্পর্কে মজার কিছু তথ্য যেগুলোর বেশিরভাগ হয়তো আপনি ভাবতেও পারেননি কখনো ৷ তো চলুন একনজরে দেখে নেয়া যাক গুগল সম্পর্কে জানা-অজানা এবং মজার কিছু তথ্য :- ১.  গুগল (Google) নামটির উৎপত্তি হয়েছে মূলত গাণিতিক শব্দ ‘googol’ থেকে যেটির মানে হচ্ছে টেন টু দি পাওয়ার একশো। অর্থাৎ ১ এর পেছনে ১০০ টি ০ থাকবে। ব্যাপারটা এরকম 10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,­000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,­000,000,000,000,000,000,000,000 ২.  গুগ...

ঐতিহাসিক সরসীকুমার সরস্বতী লেখিকা: ঋতু সাহা

সরসীকুমার  সরস্বতী ( ১৯০৬-১৯৮০)  ভারতীয় শিল্পকলা ও স্থাপত্য শিল্পের একজন ঐতিহাসিক। তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম.এ পরীক্ষায় উত্তীর্ণ হন। আদি ভারতীয় চারুকলা, বিশেষত ভাস্কর্য, মূর্তিতত্ত্ব এবং স্থাপত্যশিল্প, অধ্যয়নের ব্যাপারে তিনি দুজন অদম্য ও স্থিরসঙ্কল্প ব্যক্তি,  রমাপ্রসাদ চন্দ ও  অক্ষয়কুমার মৈত্রেয়র নিকট থেকে উৎসাহ লাভ করেন। তিনি  কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ব-ভারতী উভয় প্রতিষ্ঠানে শিক্ষাদানকারী প্রসিদ্ধ শিল্পকলা ইতিহাসবিদ অধ্যাপক স্টেলা ক্রামরিশ কর্তৃকও প্রভাবান্বিত হয়েছিলেন। তিনি বরেন্দ্র রিসার্চ সোসাইটিতে গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এ প্রতিষ্ঠান বাংলার ইতিহাসের ওপর অনেক পথিকৃৎমূলক গবেষণা প্রকল্প চালু করে। বাংলার আদি শিল্পকলা ও স্থাপত্যশিল্পের নমুনা সম্পর্কে তথ্য আহরণের উদ্দেশ্যে এবং এতদ্সম্পর্কে নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে তিনি উত্তরবঙ্গে বেশ কয়েকটি অনুসন্ধাণমূলক ভ্রমণ করেন। এ ভ্রমণের মাধ্যমে তিনি যা কিছু আবিষ্কারে সফল হন সে বিষয়াবলি সম্বলিত রিপোর্টসমূহ...

ঐতিহাসিক যদুনাথ সরকার লেখক- অনিরুদ্ধ রায়(সংগৃহীত লেখা)

১৮৭০ সালের ১০ ডিসেম্বর নাটোর জেলার সিংরা উপজেলাধীন কর্চমারিয়া গ্রামে যদুনাথ সরকারের জন্ম। তিনি ছিলেন কর্চমারিয়ার জমিদার রাজকুমার সরকারের পুত্র। ১৮৯১ সালে তিনি ইংরেজি ও ইতিহাসে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৮৯২ সালে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৮৯৭ সালে তিনি  প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ১৮৯৩ সালে যদুনাথ ইংরেজির শিক্ষক হিসেবে কলকাতার রিপন কলেজে যোগদান করেন। ১৮৯৮ সালে তিনি প্রাদেশিক শিক্ষা বিভাগে যোগ দেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে নিয়োগ লাভ করেন। তাঁর প্রবন্ধ India of Aurangzeb ১৯০১ সালে প্রকাশিত হয়। ১৯১৭ সালে যদুনাথ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে যোগদান করেন। ১৯১৮ সালে তিনি ভারতীয় শিক্ষা বিভাগের জন্য মনোনীত হন। ইংরেজি ও ইতিহাস দুটি বিষয়ই পড়াবার জন্য তাঁকে কটকের র‌্যাভন’শ কলেজে বদলি করা হয়। ১৯২৬ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর যদুনাথ  কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯২৮ সালের ৭ আগস্ট তাঁকে দ্বিতীয় মেয়াদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। যদুনাথ...

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার. লেখক: নরেন্দ্রনাথ ভট্টাচার্য

রমেশচন্দ্র  মজুমদার  (১৮৮৮-১৯৮০), শিক্ষাবিদ ও বাঙালি ঐতিহাসিক। তিনি ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর ফরিদপুর জেলার খন্দরপাড়ায় জন্মগ্রহণ করেন। হলধর মজুমদার এবং বিন্দুমুখীর পুত্র রমেশ চন্দ্র মজুমদার ছিলেন একজন মেধাবী ছাত্র। তিনি ১৯০৯ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাস বিষয়ে সম্মানসহ স্নাতক এবং ১৯১১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর অধীনে রমেশচন্দ্রের ঐতিহাসিক গবেষণা শুরু হয়। ‘অন্ধ্র-কুষাণ কাল’ নামক অভিসন্দর্ভের জন্য ১৯১২ সালে তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ১৯১৩ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে তাঁর কর্মজীবন শুরু হয় এবং ১৯১৪ সালের জুলাই মাসে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক নিযুক্ত হন। ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় রমেশচন্দ্র মজুমদারের ‘Corporate life in Ancient India’ শীর্ষক পি-এইচ.ডি অভিসন্দর্ভ প্রকাশ করে। ১৯২১ সালের জুলাই মাসে তিনি নবস্থাপিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯২৪ সালে Early History of Bengal নামক তাঁর ছোট একটি গ্রন্থ প্রকাশিত হয়। Outline of Ancient Indian History and C...

ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লব কতটা 'বৈপ্লবিক' ছিল? লেখক: সুমন্ত ঘোষ

ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লব যে কত দূর পর্যন্ত বৈজ্ঞানিক হয়ে উঠেছিল তা নিয়ে সংশয় রয়েছে। মূলত এই সময় মানুষের সমালোচনামূলক চিন্তা-ভাবনা ও অনুসন্ধিতসা সত্বেও বিজ্ঞানচেতনা যে সবক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পেরেছিল তা বলতে একটু দ্বিধা বোধ হয়। কারণ এইসময় বৈজ্ঞানিকগন জগৎ ও বিশ্বভ্রম্মান্ড নিয়ে আলোচনা করলেও তারা সেগুলির যুক্তি পূর্ণ ব্যাখ্যা দিতে অনেক সময় অক্ষম হতেন। তবে উল্লেখ করা দরকার গ্যালিলিও, কোরারনিকাস- এ সম্বন্ধে কিছু যুক্তি পূর্ণ ব্যাখ্যা দিতে অবশ্যই সক্ষম হয়েছিলেন।  বৈজ্ঞানিক বিপ্লব 'বৈপ্লবিক' পর্যায়ে রূপান্তরের ক্ষেত্রে আমরা আরেকটা বাধা লক্ষ্য করতে পারি, সেটা হলো বৈজ্ঞানিকগণের অনেকাংশই জ্যোতিষশাস্ত্রের ওপর গুরুত্বারোপ করত। তারা মনে করত জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান ছিল প্রায় সমর্থক। মূলত এই ধারণাই বৈজ্ঞানিক বিপ্লবকে বৈপ্লবিক ধারায় রূপান্তরের পরিপন্থী ছিল। তবে এক্ষেত্রে আমরা একজন ব্যতিক্রমী মনীষীকেউ দেখতে পারি যিনি তার আবহাওয়া সংক্রান্ত তত্ত্ব দ্বারা এই ভ্রান্ত জ্ঞান অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের অসারতার দিকে আঙ্গুল নির্দেশ করেছিলেন। ইনি আর কেউ নন, ইনি হলেন রেনেসাঁ...

রামমোহন রায়

রামমোহন রায় (মে ২২, ১৭৭২ – সেপ্টেম্বর ২৭, ১৮৩৩) প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হত। রামমোহন রায় কলকাতায় আগস্ট ২০, ১৮২৮ সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সহিত ব্রাহ্মসমাজ স্থাপন করেন। পরবর্তীকালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসাবে কাজ করে। মে ২২,১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে রামমোহন রায় জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত কুলীন (বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ বংশে)। তাঁর বংশে অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। প্রপিতামহ কৃষ্ণকান্ত ফারুখশিয়ারের আমলে বাংলার সুবেদারের আমিনের কার্য করতেন। সেই সূত্রেই বোধ করি এদের 'রায়' পদবীর ব্যবহার। কৃষ্ণকান্তের কনিষ্ঠ পুত্র ব্রজবিনোদ রামমোহনের পিতামহ। পিতা রামকান্ত। রামকান...